আজ থেকে বিভিন্ন ক্লিনিকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিদর্শন শুরু: স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

সারা দেশের বিভিন্ন ক্লিনিকে আজ (মঙ্গলবার, ২৪ মার্চ) থেকে পরিদর্শন শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আজ সকালে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়ে নিজ দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বাস্থ্যখাতে অনিয়ম বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দীর্ঘদিনের পুঞ্জিভূত সমস্যা একদিনে সমস্যা হবে না। বেসরকারি ক্লিনিকগুলোর লাইসেন্স অনুযায়ী নিয়ম মানতে হবে, যথাযথ স্বাস্থ্য সেবা দিতে হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘অনিয়ম পেলে প্রাথমিকভাবে নোটিশ দেয়া হবে, পরবর্তীতে বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নেয়া হবে।।’

ক্লিনিক পরিদর্শনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আজ থেকে বিভিন্ন ক্লিনিক পরিদর্শনে শুরু করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। আগামী সাত দিন রাজধানীর আসাদগেট থেকে শ্যামলী পর্যন্ত ক্লিনিকগুলো পরিদর্শন করা হবে। পর্যায়ক্রমে সারা দেশে পরিদর্শন করবো। অনিয়ম করে কোনো হাসপাতাল-ক্লিনিক চলতে দেয়া হবে না।’

এসএস