আজ (সোমবার, ২৩ মার্চ) সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের বিভিন্ন নৌ পথ থেকে ছেড়ে আসা লঞ্চগুলোয় ঢাকা ফিরতে শুরু করেছে নগরবাসীরা।
ঈদের ছুটি শেষে কেউ কেউ পরিবার পরিজন নিয়েই কর্মস্থলে ফিরছেন। কেউবা আবার পরিবার রেখে একাই যোগ দিচ্ছেন কর্মস্থলে।
আরও পড়ুন:
তবে লঞ্চগুলোয় যাত্রীচাপ কম থাকায় অনেকটা স্বাচ্ছন্দ্যেই রাজধানীতে ফিরছে নগরবাসী। সদরঘাটে নৌ-যাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক নজরদারির কথা জানায় নৌ পরিবহন কর্তৃপক্ষ।
এদিকে সরকারি শেষ হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে গ্রাম ফিরছেন কেউ কেউ।





