
ঈদুল ফিতরের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ
ঈদুল ফিতরের ছুটি শেষে কর্মব্যস্ত ঢাকায় ফিরতে শুরু করেছে সাধারণ মানুষ। টানা সাত দিনের ছুটি শেষে পরিবার-পরিজন নিয়ে ঢাকায় ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ।

সদরঘাটে ঈদযাত্রায় বড় অনিয়ম নেই: নৌ প্রতিমন্ত্রী
এবারের ঈদযাত্রায় বড় ধরনের কোনো অনিয়ম সদরঘাট লঞ্চ টার্মিনালে ঘটেনি বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। আজ (শুক্রবার, ২০ মার্চ) সকালে সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ কথা বলেন। জানান, বুধবারের দুর্ঘটনায় নিহতের পরিবার মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাত পেরোলেই ঈদ; ভিড় কমেছে টার্মিনালে, হাটে পশুর চেয়ে ক্রেতা বেশি
রাত পেরোলেই ঈদ। পবিত্র ঈদুল আজহা। এরই মধ্যে প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে ঢাকাসহ শহর ছেড়েছেন নগরবাসী। ঈদের কয়েক ঘণ্টা বাকি থাকলেও এখনো অবশ্য কেউ কেউ রাজধানী ছাড়ছেন। তবে কিছুটা ভিড় দেখা গেছে রাজধানীর পশুহাটগুলোয়। যদিও গাবতলী পশুহাট ছাড়া অন্যান্য হাটে বিক্রিবাট্টার কাজ অনেকটা শেষ করে ফেলেছেন ব্যবসায়ীরা।

সদরঘাটের দুর্ঘটনায় তদন্ত শুরু করেছে কমিটি
সদরঘাট লঞ্চ টার্মিনালে লঞ্চের রশি ছিঁড়ে ৫ জন নিহতের ঘটনায় গঠিত তদন্ত কমিটি অনুসন্ধানের কাজ শুরু করেছেন। তিন দিনের মধ্যে এই কমিটি প্রতিবেদন জমা দেবেন। দুই লঞ্চের অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই দুর্ঘটনা ঘটেছে ধারণা করছে তদন্ত কমিটি।