চিড়িয়াখানায় হরিণ, বানর, বক পাখি আর কুমিরে মজেছে শিশুরা। ঈদের আনন্দ যেন দ্বিগুণ হয়েছে ঘুরতে এসে। আর দীর্ঘ কর্মব্যস্ততার পর চিড়িয়াখানার এই উন্মুক্ত পরিবেশ নগরবাসীর মনে অন্যরকম প্রশান্তি।
আরও পড়ুন:
দর্শনার্থীরা বলছেন, দীর্ঘ ছুটিতে শিশুদের প্রকৃতি ও কোলাহল পরিবেশে বিনোদনের পাশাপাশি নিজেদের মানসিক সজীবতাও মিলছে ঘুরতে এসে।
শঙ্কা নেই নিরাপত্তা ও ব্যবস্থাপনা নিয়ে। এদিকে ধর্ম যার যার উৎসব সবার, এমন প্রত্যাশায় ঈদের এই আনন্দে সামিল হয়েছে অন্য ধর্মের মানুষও। সামাজিক সম্প্রীতি ধরে রেখে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যাশা তাদেরও।





