ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের শুভেচ্ছা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম | ছবি: সংগৃহীত
2

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। আজ (শুক্রবার, ২০ মার্চ) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

শুভেচ্ছাবার্তায় প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদ আমাদের জীবনে শান্তি, সৌহার্দ্য ও সহমর্মিতার বার্তা বয়ে আনে। মাসব্যাপী সিয়াম সাধনার পর এই আনন্দ উৎসব সবার মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করবে।’

আরও পড়ুন:

শুভেচ্ছা বার্তায় তিনি শিবগঞ্জের সাধারণ মানুষসহ দেশের সকল নাগরিকের সুখ, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। তিনি আশা প্রকাশ করেন যে, ঈদের এই আনন্দ এবং ত্যাগের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে প্রতিফলিত হবে।

তিনি সবাইকে ‘ঈদ মোবারক’ জানিয়ে ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

এএম