আজ (শুক্রবার , ১৩ মার্চ) সাভার জাতীয় স্মৃতিসৌধে দেশের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। এসময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার কায়সার কামাল চৌধুরী উপস্থিত ছিলেন। পরে তারা স্মৃতিসৌধ পরিদর্শন করেন এবং পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘সংসদে স্পিকার ও ডেপুটি স্পিকার নিরপেক্ষ থাকবে। সংসদে সব সদস্য সমানভাবে কথা বলার ও মত প্রকাশের সুযোগ পাবেন। আমরা চাই সংসদ কার্যক্রম আরও কার্যকর ও গণতান্ত্রিক হোক।’
আরও পড়ুন:
এসময় সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এই সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে স্পিকার বলেন, ‘বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশই আমাদের লক্ষ্য। দেশের স্বার্থে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, যাতে কোনো স্বৈরাচারী বা মাফিয়াচক্র আবারও পুনর্বাসিত হতে না পারে।’
মাফিয়াদের পুনরুত্থান যেন না হয় সেজন্য সব রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার পাশাপাশি জুলাই আন্দোলনের শহিদদেরও স্মরণ করেন ডেপুটি স্পিকার।
এদিকে গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন আনু জানান, স্পিকার ও ডেপুটি স্পিকারের আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতার ব্যবস্থা নেয়া হয়। নিরাপত্তার স্বার্থে সকাল থেকে বেলা ১১টা পর্যন্ত সাধারণ দর্শনার্থীদের প্রবেশ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরে সকাল ১১টার পর থেকে আবার দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।





