গণপরিবহন আধুনিকায়ন ও সড়কে দুর্ভোগ কমাতে বড় উদ্যোগ নিচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান | ছবি:পিএমও
0

গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে একাধিক বড় উদ্যোগের পরিকল্পনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (সোমবার, ২ মার্চ) সকালে সচিবালয়ে পরিবহন বিশেষজ্ঞ অধ্যাপক শামসুল হকের সঙ্গে এক বৈঠকে তিনি এসব পরিকল্পনার কথা জানান।

সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা জানান অধ্যাপক শামসুল হক। তিনি বলেন, ‘গণপরিবহন আধুনিকায়ন ও মানুষের দুর্ভোগ কমাতে মেট্রোরেলের পাশাপাশি মনোরেলসহ কী কী করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ঢাকাকে বিকেন্দ্রীকরণের বিষয়ে আলোচনা হয়েছে। দ্রুতগতির ট্রেন চালুর বিষয়ে আগ্রহ দেখিয়েছেন প্রধানমন্ত্রী।’

আরও পড়ুন:

শামসুল হক জানান, সাশ্রয়ী ও কার্যকর মাধ্যম হিসেবে মনোরেল বাস্তবায়নের সম্ভাবনা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বিশেষ করে নারী যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত পদক্ষেপ নেয়ার কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি জানান, আগামী ছয় মাসের মধ্যে নারীদের জন্য বিদ্যুৎচালিত বিশেষায়িত বাস নামানোর পরিকল্পনার কথা তুলে ধরে এসব বাসে নারী চালক নিয়োগের বিষয়েও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী, যাতে নারীরা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন।

এসএইচ