আরব আমিরাতে আটকা ‘এমভি বাংলার জয়যাত্রার’ অদূরে বিস্ফোরণ, অক্ষত নাবিকরা

এমভি বাংলার জয়যাত্রার অদূরে বিস্ফোরণ
এমভি বাংলার জয়যাত্রার অদূরে বিস্ফোরণ | ছবি: সংগৃহীত
0

ইরান–ইসরাইল-যুক্তরাষ্ট্রের ত্রিমুখী যুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) জেবেল আলী বন্দরে আটকা পড়েছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। জাহাজটির অদূরে শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাতে ইরানের ড্রোন বিস্ফোরণ হলেও সৌভাগ্যক্রমে এটির কোনো ক্ষয়ক্ষতি হয়নি। জাহাজের ৩১ জন নাবিকদের সবাই নিরাপদ আছেন বলে জানান বিএসসি কতৃর্পক্ষ।

বন্দরের ১০ নম্বর জেটিতে নোঙর করা জাহাজটিতে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে পণ্য খালাস কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও আজ (সোমবার, ২ মার্চ) থেকে পণ্য খালাস শুরু হয়েছে বলে জানিয়েছে বিএসসি।

বিএসসি জানায়, জাহাজটি ২৭ ফেব্রুয়ারি কাতারের মেসাইয়িদ বন্দর থেকে ৩৮ হাজার ৮০০ টন স্টিল কয়েল নিয়ে সংযুক্ত আরব আমিরাতের জেবেল আলী বন্দরে পৌঁছায়। ‘বাংলার জয়যাত্রা’ জাহাজের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগে রাখছে বিএসসি।

আরও পড়ুন:

বিএসসি আরও জানায়, জাহাজে পর্যাপ্ত খাদ্য ও পানি মজুত রাখতে নির্দেশনা দেয়া হয়েছে এবং বন্দরের নিরাপত্তা নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিয়মিতভাবে পরিস্থিতির আপডেট দিতে বলা হয়েছে। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনায় করণীয় সম্পর্কে নাবিকদের আগেই ব্রিফ করা হয়েছে।

এছাড়া জাহাজে জ্বালানি বা খাদ্য সংকট নেই বলেও দাবি করে বিএসসি। হরমুজ প্রণালি বন্ধ থাকায় জাহাজটি বর্তমানে বাংলাদেশে বা অন্য কোনো বন্দরে যেতে পারবে না বলেও জানানো হয়।

এসএইচ