Recent event

বইমেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার শঙ্কা নেই: ডিএমপি

কথা বলছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার
কথা বলছেন অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার | ছবি: এখন টিভি
0

বইমেলায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সরওয়ার। তিনি জানান, যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) বেরা ১১টার দিকে অমর একুশে বইমেলা ২০২৬ উপলক্ষে নিরাপত্তা পরিকল্পনা সংক্রান্ত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

মো. সরওয়ার বলেন, ‘মেলা প্রাঙ্গণ ২৪ ঘণ্টা মনিটর করা হবে। অভ্যন্তরীণ কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘মাজার রোড, হাকিম চত্বর, দোয়েল চত্বর, টিএসসিতে মেলা চলাকালীন যানজট কমাতে ডাইভারশন চলবে। ধারালো, বিস্ফোরক দ্রব্য নিয়ে মেলায় প্রবেশ করা যাবে না।’

মেলায় সার্বিক নিরাপত্তা নিয়ে তিনি বলেন, ‘পকেটমার রোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নারী ও শিশুদের জন্যও থাকবে বিশেষ ব্যবস্থা। প্রাথমিক চিকিৎসা, সিটিটিসি, সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যবৃন্দ থাকবে। দিনে ও রাতে ভারী যানবাহন চলবে না।’

এফএস