মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, ‘আমরা দায়িত্ব পালন করার জন্য একশতভাগ চেষ্টা করবো। উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করার চেষ্টা করবে তাদেরকে সঙ্গে সঙ্গে আইনের আওতায় নেয়ারও চেষ্টা হবে। তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন:
রমজানে নিত্য পণ্যের দাম বাড়বে না এমন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে ধর্মমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী এরইমধ্যে বাণিজ্য মন্ত্রণালয়কে নির্দেশ প্রদান করেছেন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের রাখার জন্য। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বদ্ধপরিকর। সাধারণ মানুষ যেন কোনো কষ্টে না পড়ে সেজন্য প্রধানমন্ত্রী খুবই সচেতন। আমার বিশ্বাস দ্রব্য মূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে না।’
বিগত সময়গুলোতে হজ্বের ব্যয় বৃদ্ধি প্রসঙ্গে ধর্মমন্ত্রী কায়কোবাদ বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশে সকলে কাজ করে যাবো যেন মানুষ সব সুবিধা ভোগ করতে পারে। তারা যেন এটা বলে যে আল্লাহর রহমতে আমরা অতীতের চেয়ে ভালো সুযোগ সুবিধা পাচ্ছি। অবশ্যই অবশ্যই করবো।’





