Recent event

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে পারা বড় অর্জন: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম | ছবি: সংগৃহীত
0

সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ একটি নির্বাচন উপহার দিতে পারা বড় অর্জন বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদায়ী সাক্ষাতে তিনি এ কথা বলেন।

তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এসে ভঙ্গুর অবস্থা পেয়েছিলেন। সে জায়গা থেকে একটি স্থিতিশীল স্বরাষ্ট্র মন্ত্রণালয় রেখে যাচ্ছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘নির্বাচনে দুই একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া, কোনো ধরনের অবৈধ অস্ত্রের ব্যবহার ছাড়াই শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে।’

আরও পড়ুন:

এছাড়া নির্বাচন না হওয়া নিয়ে নানা ধরনের গুজব ছিল বলে জানান তিনি। এদিকে সুন্দরভাবে নির্বাচন সম্পন্ন হয় সবার প্রতি কৃতজ্ঞতা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি তার সময় তিনি কোনো তদবিরকে প্রশ্রয় দেননি। বাইরে নয় দেশেই থাকবেন বলে জানান তিনি।

এএম