Recent event

দুই দফায় হবে সংসদ সদস্যদের শপথ: নাসিমুল গনি

নাসিমুল গনি
নাসিমুল গনি | ছবি: সংগৃহীত
0

দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে বলে জানিয়েছেন নবনিযুক্ত মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। এর মধ্যে একবার সংসদ সদস্য হিসেবে আরেকবার সংস্কারের জন্য বলেও জানান তিনি। আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) সকালে মন্ত্রিপরিষদ ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

নাসিমুল গনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, দেশের এক সন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্দে বিশাল দায়িত্ব পড়েছে; আমি তার ভার মেটানোর চেষ্টা করবো, ইনশা আল্লাহ এবং অতিতে যেভাবে কাজ করেছি সে একইভাবে কাজ করবো; আপনারা সবাই সহায়তা করবেন।’

তিনি বলেন, ‘দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। সকালে একবার তারা সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন। তারপর সংস্কারের জন্য শপথ নেবেন এবং বিকেলে মন্ত্রিসভার শপথ হবে।’

আরও পড়ুন:

সচিব বলেন, ‘এ মুহূর্তে আমরা শপথ অনুষ্ঠানের জন্য কাজ করছি। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।’

আজকে কোনো তালিকা পাওয়া যাবে কি না এমন প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘যিনি প্রধানমন্ত্রী হবেন; নতুন মন্ত্রীদের নামের তালিকা তার ওপর নির্ভর করছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘আমরা যোগাযোগ স্থাপন করব তারপরে যখন বলা হবে তখন নামগুলো সবাই জানতে পারবে ইনশা আল্লাহ কারণ ওটা কতজনের মন্ত্রিসভা হবে সেটা উনারাই ভালো বুঝবেন।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘আমাদের একটা প্রস্তুতি থাকে তারপরেও কম বেশি হতে পারে। নতুন কিছু নাই; তালিকা পাওয়ার পরে তাদের জন্য যে অন্যান্য সাপোর্ট যেমন একজন মন্ত্রীর জন্য একটি গাড়ি লাগে; একজন দেহরক্ষী থাকেন তার বাসস্থান কোথায় হবে; সেগুলোর ব্যবস্থা করতে হয় এবং তার সুরক্ষার ব্যবস্থা করতে হয়; তার অফিসকে এলার্ট করতে হয়; তার নিজস্ব যে সমস্ত অফিসার কর্মচারী কাজ করবেন তাদের নিয়োগের ব্যবস্থা করতে হয়; এ সমস্ত কিছু আমাদের দেখতে হয়।’

এসব বিষয়ে প্রস্তুত রয়েছেন কি না এমন প্রশ্নের জবাবে নাসিমুল গনি বলেন, ‘অবশ্যই সরকার সব সময় প্রস্তুত থাকে; সরকার ফেল করে না। আমরাও ফেল করবো না।’

এসএস