গতকাল (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে ঘোষিত ফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় পেয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পেয়েছে ৭৭টি আসন। এছাড়া অন্যান্য ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।
জয়ী দল হিসেবে বিএনপি ও চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রুবিও লিখেছেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও দলের নেতা তারেক রহমান এবং বাংলাদেশের জনগণকে অভিনন্দন।’
এক্সে দেয়া পোস্টে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে যুক্তরাষ্ট্র সরকারের কাজ করার আগ্রহের কথাও জানান মার্কো রুবিও।
আরও পড়ুন:
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এ অঞ্চলের সমৃদ্ধি এবং নিরাপত্তা কার্যক্রম এগিয়ে নিতে নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র অধীর আগ্রহে অপেক্ষা করছে।’





