Recent event

হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের সহায়তা চাইবে সরকার

শরিফ ওসমান হাদি
শরিফ ওসমান হাদি | ছবি: এখন টিভি
0

শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড তদন্তে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের সহায়তা চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। গতকাল (বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি) রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা জানিয়েছেন।

হাদি হত্যাকাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চাওয়া হবে কি না- এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, ‘সরকার এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, সুযোগ পেলেই জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরকে এ ঘটনার তদন্তে প্রস্তাব দেয়া হবে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘এ মামলার পূর্ণাঙ্গ বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

তদন্ত কার্যক্রমে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সরকার প্রস্তুত থাকবে বলেও জানান তিনি।

এনএইচ