আজ (বুধবার, ৩ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের তথ্যসেবা সহজ করতে এ অ্যাপ চালু করা হয়েছে।
আরও পড়ুন:
অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোরে পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে ভোটাররা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর ব্যবহার করে নিজ নিজ ভোটকেন্দ্রের অবস্থান জানতে পারবেন। পাশাপাশি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হলফনামা, নির্বাচন ফলাফলসহ নির্বাচন-সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যও দেখা যাবে।
ইসি জানিয়েছে, ডিজিটাল পদ্ধতিতে ভোটারদের কাছে স্বচ্ছ ও নির্ভরযোগ্য তথ্য পৌঁছে দিতে এই উদ্যোগ নেয়া হয়েছে। এতে ভোটারদের ভোগান্তি কমবে এবং নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে সহজে ধারণা পাওয়া যাবে বলে আশা করছে কমিশন।
অ্যাপটি ডাউনলোড করতে ক্লিক করুন





