ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে আগামীকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা পর্যন্ত ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা, মশাল ও গ্যাস বেলুন এবং বিস্ফোরক দ্রব্য ক্রয়-বিক্রয়, পরিবহন ও ব্যবহার নিষিদ্ধ থাকবে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শবে বরাত উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষা, শান্তিপূর্ণভাবে ইবাদত উদ্যাপন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ডিএমপি অর্ডিন্যান্স ১৯৭৬-এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ডিএমপির কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এ গণবিজ্ঞপ্তিতে নগরবাসীকে আইন মেনে চলার এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালনের আহ্বান জানানো হয়েছে।





