পুলিশের ট্রাফিক বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে বাড্ডা ট্রাফিক জোনের আওতাধীন ফুজি টাওয়ার এলাকায় প্রায় দুই হাজার ব্যাটারিচালিত অটো রিকশাচালক মিছিল নিয়ে এসে জড়ো হন।
তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কর্তৃক ডিজাইন করা অটো রিকশাচলাচল বাতিল এবং চিকন চাকার ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতির দাবিতে অবস্থান নিয়েছেন।
আরও পড়ুন:
এসময় চালকেরা সড়ক অবরোধ করলে ওই সড়কের উভয় দিকের যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ওই এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন বাড্ডা ট্রাফিক জোনের পুলিশ সদস্যরা। বাড্ডা থানা-পুলিশও তাদের সঙ্গে যোগ দিয়েছে।
বাড্ডা ট্রাফিক জোনের পক্ষ থেকে জানানো হয়, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে বিকল্প পথে ডাইভারশন চালু করা হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছে।



 specialises in using seismological data to track nuclear tests-320x167.webp)

