Recent event

বিজয় দিবসে জাতীয় প্যারেড স্কয়ারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে ‘গান স্যালুট’

৩১ বার তোপধ্বনিতে শহিদদের প্রতি স্যালুট প্রদর্শন
৩১ বার তোপধ্বনিতে শহিদদের প্রতি স্যালুট প্রদর্শন | ছবি: এখন টিভি
0

মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে জাতীয় প্যারেড স্কয়ারে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে শহিদদের প্রতি ‘গান স্যালুট’ প্রদর্শন করা হয়েছে। আজ (মঙ্গলবার, ১৬ ডিসেম্বর) সকালে প্রথম প্রহরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ঢাকার পুরাতন বিমান বন্দরের প্যারেড স্কয়ারে সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ৬টি গান দ্বারা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি ‘গান স্যালুট’ প্রদর্শন করা হয়।

আরও পড়ুন:

প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সারা দেশে মহান বিজয় দিবস উদযাপন করা হচ্ছে।

এসএইচ