Recent event

লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ১৭৩ বাংলাদেশি

লিবিয়ার বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন ১৭৩ বাংলাদেশি
লিবিয়ার বন্দিদশা থেকে মুক্তি পেয়ে দেশে ফিরে এসেছেন ১৭৩ বাংলাদেশি | ছবি: সংগৃহীত
0

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে মুক্তি পেয়ে দেশে ফিরেছেন ১৭৩ জন বাংলাদেশি নাগরিক। আজ (সোমবার, ১ ডিসেম্বর) ভোর ৫টা ৪৭ মিনিটে বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটযোগে তারা ঢাকায় ফেরেন। পরবর্তীতে বিমানবন্দরে আনুষ্ঠানিকতা শেষে বের হতে শুরু করেন তারা।

সংশ্লিষ্টরা জানান, লিবিয়ার ত্রিপোলির তাজুরা ডিটেনশন সেন্টারে এ ১৭৩ জন বাংলাদেশি নাগরিক আটক ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ার ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তারা দেশে ফিরেন।

আরও পড়ুন:

এসময় তাদের ফেরত পেয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। ইউরোপ অবৈধভাবে প্রবেশের আশায় শ্রীলঙ্কা-দুবাই হয়ে লিবিয়া পৌঁছান।

পরবর্তীতে ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে দালালের খপ্পরে পরেন। দালালরা একসময় পুলিশে ধরিয়ে দিলে সেখানকার জেলে বন্দি জীবন কাটাচ্ছিলেন এ ১৭৩ জন বাংলাদেশী নাগরিক।

এসএইচ