Recent event

‘কথা বলতে’ ডিবি পরিচয়ে সাংবাদিককে তুলে নেয়ার অভিযোগ

মিজানুর রহমান সোহেল
মিজানুর রহমান সোহেল | ছবি: মিজানুর রহমান সোহেলের ফেসবুক
4

রাজধানীর নতুন বাড্ডার বাসা থেকে সাংবাদিক মিজানুর রহমান সোহেলকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ‘তুলে নেয়ার’ অভিযোগ পাওয়া গেছে। সোহেলের সঙ্গে ডিএমপির ডিবিপ্রধান ‘কথা বলতে চান’—এমনটা জানিয়ে তাকে গতকাল (মঙ্গলবার, ১৮ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে বাসা থেকে ডিবি পোশাকের পাঁচ ব্যক্তি সঙ্গে করে নিয়েন যান, অভিযোগ তার স্ত্রী সুমাইয়া সীমার।

মিজানুর রহমান দৈনিক ভোরের কাগজের অনলাইন বিভাগের প্রধান। তার স্ত্রীর অভিযোগ, ‘ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান সোহেলের সঙ্গে কথা বলতে চান, এজন্য তাকে নিতে এসেছেন—এমনটাই বলা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই আবার তাকে ফিরিয়ে দিয়ে যাওয়া হবে।’

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, ‘তাকে (সোহেলকে) এখানেই আনা হয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মিজানুর রহমান সোহেলকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় আনা হয়েছে।’

জিজ্ঞাসাবাদ শেষে তাকে পরিবারের জিম্মায় বাসায় পাঠিয়ে দেয়া হয়েছে বলেও শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। জানা গেছে, একটি ইভেন্ট ম্যানেজমেন্ট নিয়ে ‘ভুল বোঝাবুঝি’ থেকে ঘটনার সূত্রপাত।

এএইচ