Recent event

‘প্রকৌশলী শিক্ষার্থীদের দাবি সরকার গুরুত্ব দিয়ে দেখছে, কর্মসূচির প্রয়োজন নেই’

সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান
সড়ক পরিবহন উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান | ছবি : সংগৃহীত
1

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, আন্দোলনের পর প্রকৌশলী শিক্ষার্থীদের দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে, তাই নতুন কোনো কর্মসূচির প্রয়োজন নেই। আজ (বৃহস্পতিবার, ২৮ আগস্ট) সচিবালয়ে, পেশাগত দাবিগুলোর যৌক্তিকতা যাচাই ও সুপারিশ প্রণয়নের জন্য গঠিত কমিটির প্রথম সভা শেষে তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির খান বলেন, ‘যারা আন্দোলনের সঙ্গে জড়িত, তাদের অভিভাবক ও চাকরিদাতাদের সঙ্গে বসা হবে। হঠাৎ করেই তিন দফা বা সাত দফা বা তার খণ্ডিত অংশ মেনে নেয়ার ঘোষণা দেয়া যায় না। তাই আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। আন্দোলনের পর সরকার বিষয়টি গুরুত্ব সহকারে নিয়েছে, তাই নতুন আর কর্মসূচির প্রয়োজন নেই।’

সভায় উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রীধারী প্রকৌশলীদের সমস্যাগুলো চিহ্নিত করতে গণপূর্ত সচিবকে প্রধান করে ১৪ জনের ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়েছে। যেখানে বিএসসি ও ডিপ্লোমা ডিগ্রীধারীদের প্রতিনিধিসহ জনপ্রশাসন ও আইন মন্ত্রণালয়ের প্রতিনিধি থাকবেন। আজ থেকেই তারা কাজ শুরু করেছেন। সবার বক্তব্য তারা শুনবেন।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘এছাড়া শিক্ষার্থীরা চাইলে উপদেষ্টাদের সমন্বয়ে গঠিত কমিটিও তাদের বক্তব্য শুনবে। এক মাসের মধ্যে সরকারকে সুপারিশ করা হবে।’

সরকার গুরুত্ব দেয়ায় আন্দোলন করে জনদুর্ভোগ না করার আহ্বান জানান পরিবেশ উপদেষ্টা।

এসএস