Recent event

প্রধান উপদেষ্টার পক্ষে হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন নিরাপত্তা উপদেষ্টা

হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন নিরাপত্তা উপদেষ্টা
হাসপাতালে জামায়াত আমিরকে দেখতে গেলেন নিরাপত্তা উপদেষ্টা | ছবি: জামায়াত ইসলামীর ফেসবুক পেজ
1

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে গতকাল রোববার (১০ আগস্ট) হাসপাতালে জামায়াত আমির ডা. শফিকুর রহমানকে দেখতে গিয়েছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। রোববার রাতে জামায়াতে ইসলামীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে বলা হয়, ‘প্রধান উপদেষ্টার পক্ষ থেকে তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান রোববার বিকেলে জামায়াত আমিরকে দেখতে হাসপাতালে গিয়েছেন।’

আরো বলা হয়, ‘তিনি (নিরাপত্তা উপদেষ্টা) জামায়াত আমিরের সঙ্গে দেখা করে চিকিৎসার সার্বিক বিষয়ে খোঁজ-খবর নেন এবং তার সুস্থতা কামনায় দোয়া করেন।’

আরও পড়ুন:

এ পোস্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে প্রধান উপদেষ্টাসহ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের এই আন্তরিকতায় কৃতজ্ঞতা‌ও জানানো হয়। 

পোস্টে প্রধান উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার জন্য দোয়া প্রার্থনা করে বলা হয়, ‘আল্লাহ তায়ালা তাদের এ আন্তরিকতা কবুল করুন এবং উত্তম জাযা দান করুন। আমিন।’

এসএইচ