বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩ জন, এছাড়া সুস্থও হয়েছেন তিনজন। আর মারা গেছেন একজন।
সরকারি হিসাবে এখন পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭৩৯ জনে। আর মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ৫০০ জনে। করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন এমন মানুষের সংখ্যা ২০ লাখ ১৯ হাজার ৩৬০ জন।
গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় ২১ জনের নমুনা। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ০৫ শতাংশ। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৯ শতাংশ।



 member states-320x167.webp)

