Recent event

জেনেভা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার ১২

0

বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে আজ (শুক্রবার, ২৯ নভেম্বর) জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করে শীর্ষ মাদক ব্যবসায়ী চুয়া সেলিমের ঘনিষ্ঠ সহযোগী মাহবুব এবং ইরফানসহ ১২ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে। আজ আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অভিযানে যৌথবাহিনী দুর্বৃত্তদের নিকট থেকে ১টি রিভলভার, ৮ রাউন্ড অ্যামুনেশন, ৫টি চাপাতি এবং ৭টি ধারালো দেশিয় অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধারকৃত অস্ত্র ও অ্যামুনেশনসহ দুর্বৃত্তদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।—আইএসপিআর

সেজু