এসময় জব্দ করা হয় বেশ কিছু দোকানের মালামাল। তবে অভিযান শুরুর খবরে দোকান বন্ধ করে পালিয়ে যায় বেশিরভাগ ব্যবসায়ী।
মার্কেটে আগতরা যেন অনায়াসে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সেটা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ অভিযান চলবে বলে জানায় পুলিশ।

রাজধানীর নিউমার্কেট এলাকার ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদে অভিযান চালিয়েছে নিউমার্কেট থানা পুলিশ। আজ (শনিবার, ২ নভেম্বর) বিকেলে নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ মহসিন উদ্দিনের নেতৃত্বে মার্কেটের ভেতরে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট উচ্ছেদে অভিযান চালানো হয়।
এসময় জব্দ করা হয় বেশ কিছু দোকানের মালামাল। তবে অভিযান শুরুর খবরে দোকান বন্ধ করে পালিয়ে যায় বেশিরভাগ ব্যবসায়ী।
মার্কেটে আগতরা যেন অনায়াসে চলাফেরা ও কেনাকাটা করতে পারেন সেটা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে এ অভিযান চলবে বলে জানায় পুলিশ।
এএইচ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জিএমপির উচ্ছেদ অভিযান