Recent event

কুলাউড়ায় অবৈধভাবে অনুপ্রবেশের সময় ২জন আটক

1

মৌলভীবাজারের কুলাউড়ায় ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের সময় দুইজনকে আটক করেছে বিজিবি। গতকাল (শুক্রবার) রাতে উপজেলার আলীনগর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানান বিজিবি'র আলীনগর ক্যাম্প কমান্ডার মো. আবুল খায়ের। পরে তাদেরকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলো, ভারতের উনুকোটি জেলার ইরানি থানার অধিবাসী আব্দুল জলিল (৪৫) ও আব্দুল আহাদ (৩৯)।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়ন সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে আলীনগর সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করেন জলিল ও আহাদ।

এ সময় তাদের কাছে আলীনগর বিজিবির সদস্যরা কাগজপত্র দেখতে চাইলে তারা দুজনই বাংলাদেশে প্রবেশের বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেনি। পরে তাদের আটক করে শনিবার সকালে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়।

৪৬ বিজিবির শ্রীমঙ্গল ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এবিএম শাহরিয়ার সুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম আপছার জানান, তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দায়ের করে কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এএইচ