Recent event

ধর্ম আছে রাজনীতিও আছে কিন্তু ধর্মের নামে রাজনীতি নয়: গয়েশ্বর চন্দ্র রায়

0

ধর্ম আছে রাজনীতিও আছে কিন্তু ধর্মের নামে রাজনীতি নয় মন্তব্য করে অন্তর্বর্তীকালীন সরকারকে অচিরেই সুষ্ঠু ও গণতান্ত্রিক উপায়ে সকলের ভোট নিশ্চিতের আহ্বান করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।

আজ (শুক্রবার, ১১ অক্টোবর) বিকেলে ঢাকেশ্বরী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। 

তিনি বলেন, ‘গত ষোল বছরে অত্যাচার নির্যাতন থেকে ছাত্র জনতা মুক্তি করতে পারলেও এখনো সুশাসন সহ অনেক কিছুই ঠিক হয়নি।’

দেশে জনগনের অধিকার নষ্ট হয়েছে এখন অধিকার পুনর্গঠনে আবার দলমত নির্বিশেষে এগিয়ে আসতে হবে। যদি কেউ অধিকার নষ্ট করতে চায় তাহলে তাদের সমুচিত জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

সেজু