Recent event

শেখ হাসিনা, তাপসসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলা

0

কোটা সংস্কার আন্দোলনকালে গেল ৫ আগষ্ট পুলিশের গুলিতে নিহত হয় গার্মেন্টস কর্মী সোহেল রানা। এ ঘটনায় তার ভাই মোঃ ইব্রাহিম বাদী হয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ ফজলে নুর তাপসসহ ২৫ জনের বিরুদ্ধে হত্যা মামলার আবেদন করেন আদালতে। বাদীদের জবানবন্দি শেষে আদাবর থানাকে এজাহার হিসেবে নিতে নির্দেশন আদালত।

মঙ্গলবার সকালে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিট্রেট আদালতে মামলার আবেদন করেন বাদীর আইনজীবী। শুনানি শেষে আদাবর থানাকে মামলা গ্রহণের নির্দেশ দেন সোহাগ চৌধুরীর আদালত।

মামলার এজাহারে দেখা যায়, নিহত গার্মেন্টসকর্মী সোহেল আন্দোলন চলাকালে অংশ নেন। এরপর আদাবর থানার সামনে পুলিশের এলোপাতাড়ি গুলিতে নিতে বিদ্ধ হয়ে সোহরাওয়ার্দী মেডিকেলে ভর্তি হন। হাসপাতালে নিলে তাকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

tech