Recent event

৪ মাস পর পাগলা মসজিদে ২৮ বস্তা টাকা

0

প্রায় ৪ মাস পর কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের ৯টি সিন্দুক খোলা হয়েছে। সিন্দুক থেকে পাওয়া গেছে রেকর্ড সংখ্যক ২৮ বস্তা টাকা।

শনিবার (১৭ আগস্ট) সকাল থেকে শুরু হয় সিন্দুক খোলার কার্যক্রম। মসজিদের ৯টি সিন্দুক থেকে পাওয়া গেছে টাকা ভর্তি ২৮টি বস্তা। একই সঙ্গে দানবাক্সে পাওয়া গেছে বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার। এরপর শুরু হয় গণনা। এবার টাকা গুণতে অংশ নিয়েছেন ৫০ জন ব্যাংক কর্মকর্তা ও ২৪৫ হন মাদ্রাসার শিক্ষার্থী।

এর আগে গত ২০ এপ্রিল পাগলা মসজিদের ৯টি দানবাক্স থেকে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার টাকা পাওয়া যায়।

tech