Recent event

৮ ঘন্টা পর বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

0

৮ ঘণ্টা পর ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচল স্বাভাবিক হয়েছে। রাত ১১টার পর যান চলাচল স্বাভাবিক হয়।

এর আগে রোববার ( ২৩ জুন) বিকেল ৩ টা থেকে থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় থেকে কালিহাতীর পৌলি পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হ‌য়। এতে উত্তরের মানুষদের চরম ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে যারা নারী শিশু ও প্রবীণদের ভোগান্তি ছিল বেশি। এরপর সন্ধ্যার পর থেকে যানজট কমতে শুরু করে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি আলমগীর জানান, মহাসড়কে গাড়ির টান শুরু হয়েছে। বর্তমানে স্বাভাবিক গতিতেই যানবাহন চলাচল করছে।

সেজু