Recent event

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

0

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।

বুধবার (১০ জানুয়ারি) সকালে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। পরে দলের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।

এসময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের বিজয় পূর্ণতা পেয়েছিল। সাম্প্রদায়িক শক্তি বিনাশ করে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করার অঙ্গীকারের কথাও জানান তিনি।

সেতুমন্ত্রী আরও বলেন, 'আজকে যে বিষ বৃক্ষের ডালপালা বিস্তার করেছে। সেই সাম্প্রদায়িক বিষবৃক্ষকে উৎপাদন করে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়কে সংহত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলার অভিমুখে আমাদের অভিযাত্রা অব্যাহত থাকবে।'