১৬ বছর পর সম্প্রচারে ফিরলো ‘চ্যানেল ওয়ান’

কেক কেটে চ্যানেল ওয়ানের নবযাত্রা সূচনার মুহূর্ত
কেক কেটে চ্যানেল ওয়ানের নবযাত্রা সূচনার মুহূর্ত | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ১৬ বছর পর আবারও সম্প্রচারে ফিরলো বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল ওয়ান’। আজ (সোমবার, ২৭ এপ্রিল) সন্ধ্যা ৬টা ৫৭ মিনিটে আবারও সম্প্রচারে ফিরলো ১৬ বছর আগে একই দিনে একই সময়ে বন্ধ হয়ে যাওয়া এ টেলিভিশন চ্যানেলটি।

এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেল কর্তৃপক্ষ। এতে যোগ দেন সমাজের বিভিন্ন স্তরের গণমান্য ব্যক্তিবর্গ।

এসময় স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ অন্যান্য অতিথিদের নিয়ে কেক কেটে চ্যানেল ওয়ানের নবযাত্রায় শুভকামনা জানানো হয়।

আরও পড়ুন:

অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রত্যাশা— বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দর্শকদের মধ্যে আবারও জনপ্রিয়তা অর্জন করবে এ বেসরকারি চ্যানেলটি।

নবযাত্রার এ দিনে টেলিভিশনটির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন আল মামুনকে শুভেচ্ছা জানিয়েছে অন্যান্য গণমাধ্যমের সংবাদকর্মীরা।

এসএইচ