দেশের বাজারে ৯৮৫৬ টাকা বাড়লো স্বর্ণের দাম, ভরি কত?

স্বর্ণ ও রুপা  সর্বশেষ দাম
স্বর্ণ ও রুপা সর্বশেষ দাম | ছবি: এখন টিভি
0

দেশের বাজারে ইতিহাসে অন্যতম বড় ব্যবধানে স্বর্ণের দাম (Gold Price in BD) বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভরিতে ৯ হাজার ৮৫৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) সকালে দেওয়া বাজুসের (BAJUS) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। নতুন এই মূল্য আজ সকাল ১০টা থেকেই সারা দেশে একযোগে কার্যকর হয়েছে (Gold Price Today in Bangladesh)।

নতুন স্বর্ণের মূল্য তালিকা (New Gold Price Rate in Bangladesh)

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে স্বর্ণের এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। বাজুস নির্ধারিত ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন বাজারদর:

  • ২২ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা।
  • ২১ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯১ টাকা।
  • ১৮ ক্যারেট স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৫৬ টাকা।
  • সনাতন পদ্ধতির স্বর্ণ: প্রতি ভরি ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা।

উল্লেখ্য, অলঙ্কারের ডিজাইন ও গঠন অনুযায়ী মেকিং চার্জ বা মজুরি আলাদাভাবে যুক্ত হবে, তবে মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের থেকে আলাদা ভ্যাট নেওয়া যাবে না। এক্সচেঞ্জ ও পারচেজের ক্ষেত্রে বাজুসের পূর্বের নিয়মাবলী বহাল থাকবে।

আরও পড়ুন:

স্বর্ণের সাথে বেড়েছে রুপার দামও (Silver Price Today in Bangladesh)

স্বর্ণের দরের সাথে সামঞ্জস্য রেখে বাজুস দেশের বাজারে রুপার দামও (Silver Price BD) বাড়িয়েছে। ভরিতে ২৯২ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪ হাজার ৮৯৯ টাকা।

  • ২১ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ৬৬৬ টাকা।
  • ১৮ ক্যারেট রুপা: প্রতি ভরি ৪ হাজার ২৪ টাকা।
  • সনাতন পদ্ধতির রুপা: প্রতি ভরি ৩ হাজার ৩৩ টাকা।

চলতি বছরের স্বর্ণ ও রুপার দর সমন্বয়ের হিসাব (Gold and Silver Price Fluctuation Summary)

চলতি ২০২৬ সালে এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯৮ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৪৮ বার দাম বাড়ানো হয়েছে, ৪৯ বার কমানো হয়েছে এবং ১ বার ভ্যাট সমন্বয় করা হয়েছে। (গত ২০২৫ সালে ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল)।

অন্যদিকে, রুপার দাম চলতি বছর মোট ৬১ বার সমন্বয় করা হয়েছে, যার মধ্যে ৩১ বার দাম বাড়ানো হয়েছে এবং ৩০ বার কমানো হয়েছে।

আরও পড়ুন:

স্বর্ণ ও রুপার সর্বশেষ বাজার দর (ভরি ও গ্রামভিত্তিক)

একনজরে বাজুস নির্ধারিত ভ্যাটসহ স্বর্ণ ও রুপার ভরি ও প্রতি গ্রাম হিসেবে ক্যাটাগরিভিত্তিক মূল্য তালিকা

ক্যাটাগরি / মান প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) প্রতি গ্রাম মূল্য

২২ ক্যারেট স্বর্ণ
(22K Gold)

২,৩২,৯৩০ টাকা

১৯,৯৭০.৬৮ টাকা

২১ ক্যারেট স্বর্ণ
(21K Gold)

২,২২,৪৯১ টাকা

১৯,০৭৫.০২ টাকা

১৮ ক্যারেট স্বর্ণ
(18K Gold)

১,৯১,০৫৬ টাকা

১৬,৩৭৯.১১ টাকা

সনাতন পদ্ধতির স্বর্ণ
(Traditional Gold)

১,৫৬,০৬৪ টাকা

১৩,৩৭৯.৯৬ টাকা

২২ ক্যারেট রুপা
(22K Silver)

৪,৮৯৯ টাকা

৪২০.০১ টাকা

২১ ক্যারেট রুপা
(21K Silver)

৪,৬৬৬ টাকা

৪০০.০৩ টাকা

১৮ ক্যারেট রুপা
(18K Silver)

৪,০২৪ টাকা

৩৪৪.৯৯ টাকা

সনাতন পদ্ধতির রুপা
(Traditional Silver)

৩,০৩৩ টাকা

২৫৯.৯.৯৮ টাকা

আরও পড়ুন:

আজকের স্বর্ণের দাম কত (gold price today in Bangladesh), বাজুস স্বর্ণের দাম (BAJUS gold rate today), ২২ ক্যারেট স্বর্ণের দাম (22 karat gold price per bhori BD), আজকের রুপার দাম (silver price today in BD), স্বর্ণের নতুন রেট ২০২৬ (new gold rate update 2026)

এসআর