Recent event

স্বর্ণের দাম সকাল-বিকেল মিলিয়ে কমেছে ১২ হাজার ১৪ টাকা

স্বর্ণের দামে রেকর্ড পতন
স্বর্ণের দামে রেকর্ড পতন | ছবি: এখন টিভি
0

দেশের বাজারে আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) এক দিনে সোনার দাম দুই দফায় কমে গেছে ১২ হাজার ১৪ টাকা। বাংলাদেশ জুয়েলার্স সমিতি জানিয়েছে, সকালে ভরিতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম কমেছে ৬ হাজার ৫৯০ টাকা। বিকেলে আরেক দফায় দাম আরও ৫ হাজার ৪২৪ টাকা কমানো হয়। এর ফলে ২২ ক্যারেট সোনার নতুন দাম হয়েছে ২ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা।

একই সঙ্গে ২১ ও ১৮ ক্যারেটের সোনার দামও ভরিপ্রতি কমেছে। তবে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি বিকেল তিনটার পর দ্বিতীয় দফার নতুন দাম কার্যকর করেছে।

গত বৃহস্পতিবার দেশে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ লাখ ৮৬ হাজার টাকা ছাড়িয়ে যায়, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। করোনার পর পাঁচ বছরে দেশে-বিদেশে সোনার দাম দ্রুত বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের জুলাইতে প্রথমবারের মতো দেশে প্রতি ভরি সোনার দাম এক লাখ টাকার মাইলফলক ছুঁয়েছিল, গত ফেব্রুয়ারিতে দেড় লাখ এবং অক্টোবর-এ দুই লাখ টাকার সীমা অতিক্রম করে।

আরও পড়ুন:

আন্তর্জাতিক বাজারে সোনার দাম বর্তমানে প্রতি আউন্স ৪ হাজার ৭০৩ ডলার। লন্ডন বুলিয়ন মার্কেট অ্যাসোসিয়েশন এবং স্বাধীন বিশ্লেষকরা বলছেন, চলতি ও আগামী বছরের মধ্যে সোনার দাম আরও বাড়তে পারে।

এনএইচ