Recent event

স্বর্ণের দাম ভরিতে কমলো ১ হাজার ৩৬৪ টাকা

স্বর্ণের বাজার
স্বর্ণের বাজার | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) দাম কমানোর ঘোষণা দেয়ায় স্বর্ণের দাম আবারও কমেছে। আজ (বুধবার, ১৯ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ দুই লাখ ছয় হাজার ৯০৭ টাকায় বিক্রি হবে বলে সমিতি জানিয়েছে।

সর্বশেষ গত রোববার স্বর্ণের দাম কমেছিল। তখন ভরিপ্রতি ৫ হাজার ৪৪৭ টাকা দাম কমে দুই লাখ ৮ হাজার ২৭২ টাকায় দাঁড়িয়েছিল। এখন তা থেকে এক হাজার ৩৬৪ টাকা কমলো।

আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতির প্রভাবে গত ২০ অক্টোবর দেশিয় বাজারে প্রতি ভরি স্বর্ণের দাম রেকর্ড দুই লাখ ১৭ হাজার ৩৮১ টাকায় পৌঁছে।

এএইচ