এ মামলায় ১০ জনকে খালাস এবং দুজনকে দুই বছর করে কারাদণ্ড দেয়া হয়।
আজ (মঙ্গলবার, ১৩ অক্টোবর) দুপুরে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক নাদিরা সুলতানা আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। পরে কঠোর নিরাপত্তায় দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২৫ ফেব্রুয়ারি রাতে কুমারখালী উপজেলার নন্দলালপুর বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্বশত্রুতার জেরে দেশিয় অস্ত্র দিয়ে সাহেব আলীকে কুপিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় দুদিন পর নিহতের ভাই ২৪ জনের নাম উল্লেখ করে কুমারখালী থানায় হত্যা মামলা করেন।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় দেন। এতে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবারের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হাফিজুল ইসলাম মুনীর।





