আজ (সোমবার, ২১ সেপ্টেম্বর) দুপুরে তিনটা থেকে সাড়ে ৫ টার মধ্যে ঢাকার নিম্ন আদালতে তাদের প্রেরণ করা হবে। এর আগে রোববার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের দোতলার ২০৩ নম্বর ফ্ল্যাট গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
পরে জিজ্ঞাসাবাদের জন্যে নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে শেরে বাংলা নগর থানায় নেয়া হয়। পরে ভুক্তভোগী মরিয়ম খাতুনের বাবা মাসুম বিল্লাহ বাদী হয়ে তিন জনের নামে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করেন। যেখানে তিন নম্বর আসামি করা হয় মরিয়ম খাতুনের মামা ওবায়দুর রহমানকেও।
গত জুলাইয়ে নজরুল ইসলামের ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।এরপর ২২ জুলাই জামায়াতে ইসলামী গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে। দলটির পক্ষ থেকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্পিকার ও নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি দেওয়া হয়।





