সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ৩ থেকে ৪ জনকে চিহ্নিত করা গেছে: চিফ প্রসিকিউটর

সাগর-রুনি ও  চিফ প্রসিকিউটর
সাগর-রুনি ও চিফ প্রসিকিউটর | ছবি : এখন টিভি
0

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ৩ থেকে ৪ জনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। গতকাল (রোববার, ৩০ আগস্ট) বিকেলে মামলার বাদী নওশের রোমানকে সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটর কার্যালয়ে যান ছেলে মেঘ। সেখানে সন্দেহভাজনরা যেন দেশত্যাগ না করতে পারেন- সে বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন সাগর-রুনির ছেলে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসায় মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি নৃশংসভাবে খুন হন।

হত্যাকাণ্ডের পর থেকে তদন্ত নিয়ে যে ধোঁয়াশা তৈরি হয়েছিল, তা কাটাতে প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে নতুন অগ্রগতির কথা। চিহ্নিত করা হয়েছে কয়েকজন সন্দেহভাজনকে।

যার মধ্যে আছেন একজন সাংস্কৃতিক ব্যক্তিত্বও। সোমবার এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ট্রাইব্যুনালে অভিযোগ দেবেন বাদীপক্ষ। তবে এই মামলাটি ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত হবে কি-না সে বিষয়ে আইনি দিক পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

সবশেষ আলোচিত এই হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ এখন পর্যন্ত ১২৯ বার পিছিয়েছে।

এফএস