
সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ৩ থেকে ৪ জনকে চিহ্নিত করা গেছে: চিফ প্রসিকিউটর
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন হিসেবে ৩ থেকে ৪ জনকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। গতকাল (রোববার, ৩০ আগস্ট) বিকেলে মামলার বাদী নওশের রোমানকে সঙ্গে নিয়ে চিফ প্রসিকিউটর কার্যালয়ে যান ছেলে মেঘ। সেখানে সন্দেহভাজনরা যেন দেশত্যাগ না করতে পারেন- সে বিষয়ে ব্যবস্থা নেয়ার অনুরোধ করেন সাগর-রুনির ছেলে।

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে গাফিলতি ছিলো, অনেক আলামত উধাও: অ্যাটর্নি জেনারেল
আলোচিত সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্তে শুরু থেকেই গাফিলতি ছিলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তবে অনেক আলামতের হদিস না মিললেও হাইকোর্টের নির্দেশে বর্তমান তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।

সাগর-রুনি হত্যাকাণ্ডে তদন্ত দাখিলের সময় পিছিয়েছে আরও ৬ মাস
সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্ত করার জন্য গঠিত টাস্কফোর্সকে আরও ৬ মাসের সময় দিয়েছেন হাইকোর্ট। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি এ এফ সাইফুল করিমের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

১০৮ বার পেছালো সাগর-রুনি হত্যা মামলার প্রতিবেদন জমার তারিখ
সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার তারিখ ১০৮ বার পেছাল। আদালত প্রতিবেদন দাখিলের পরবর্তী তারিখ নির্ধারণ করেছে আগামী ৩০ জুন।