২০২৫ এর ৩ জুন সালাহউদ্দিন আহমদ তার 'গুমের' ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাত জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। এ মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, বেনজির আহমেদসহ আরও বেশ কয়েকজন আসামি রয়েছেন।
এদিকে ২০১৩ সালে শিবির নেতা হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র্যাব-১ এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে । এছাড়া জুলাই হত্যাকাণ্ডের পৃথক মামলায় নারায়ণগঞ্জের সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি এবং আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-এমপি ১০ জনকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।





