২০২৪ সালের ১৯ ও ২১ জুলাই তৎকালীন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদের সঙ্গে শেখ হাসিনার এসব ফোনালাপ হয় বলে প্রসিকিউশন টিম জানায়। ফোনালাপে শেখ হাসিনা ও হাছান মাহমুদের কথোপকথনে পাল্টা আগুনের কথা উঠে আসে।
একইসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘ওরা আগুন দিয়ে পুড়াবে তো, তাদের বাড়ি-গাড়ি আছে এখন সেগুলো পাবলিক দিয়ে পোড়াবে, আর কী করবে।’
এ নির্দেশনার জবাবে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ‘গায়েবানা জানাজা পড়ে তারা ১০ মিনিটের মধ্যে মহল্লায় মহল্লায় চলে যাবেন।’
এ কথোপকথনের পর ফোনালাপে ওবায়দুল কাদের যুক্ত হয়ে বলেন, ‘আমাদেরও বাড়ি ঘরে আগুন দিচ্ছে ওদের বাড়ি ঘরে আগুন পাবলিক দিবে। ওদের ব্যবসা প্রতিষ্ঠান কী কী আছে খুঁজে বের করো।’





