ময়মনসিংহ আদালতে শিশু নিশামনি হত্যা মামলার দুই আসামি

শিশু নিশামনি হত্যা মামলার দুই আসামি
শিশু নিশামনি হত্যা মামলার দুই আসামি | ছবি: সংগৃহীত
0

কড়া নিরাপত্তায় ময়মনসিংহের ধোবাউড়ায় ৫ বছরের শিশু নিশামনিকে গণধর্ষণের পর নদীতে ফেলে হত্যা মামলার আসামি আরিফ ও রাকিবকে আজ (মঙ্গলবার, ১৬ জুন) বিকেলে আদালতে আনা হয়েছে। ময়মনসিংহের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৭নং আমলী আদালতের বিচারক তনয় সাহার আদালতে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি চলছে বলে জানা গেছে।

পুলিশ জানায়, শিশু নিশামনিকে কদম ফুল দেয়ার কথা বলে ডেকে নিয়ে নির্জন স্থানে আরিফ, রাকিবসহ অন্যরা মিলে গণধর্ষণ করে। পরে রক্তাক্ত অবস্থায় তাকে কংশ নদে ফেলে দেয়।

এদিকে মঙ্গলবার দুপুরে ধোবাউড়ায় ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান। এসময় পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়ে জড়িত সবাইকে দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

এদিকে বুকের ধন হারানো স্বজনদের কান্না থামছেই না। নির্মমতার বিচার যেন নির্মমভাবেই হয় এটাই চাওয়া তাদের। এছাড়া রামিসা হত্যার বিচারের মতো নিশামনি হত্যাকারীদের দ্রুত বিচারের দাবী আইনজীবীদের।

গত রোববার (১৪ জুন) বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার টাংঙ্গাটি গ্রামের তাজু মিয়ার ৫ বছরের মেয়ে নিশামনি বাড়ির পাশ থেকে নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্থানীয়রা কংস নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় অজ্ঞাত আসামির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে পরিবার।

এএইচ