হাইকোর্টের বিচারপতি ভিষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি রাশেদুজ্জামান রাজার নেতৃত্বে বেঞ্চ ১৪ জুন থেকে সকাল সাড়ে দশটা থেকে বিচারিক কার্যক্রম পরিচালনা করবেন। এই বেঞ্চে শিশু রামিসা, আছিয়াকে ধর্ষণ ও হত্যা মামলার মৃত্যুদণ্ড কনফারমেশন ও জেল আপিল নিষ্পত্তি করা হবে। এছাড়া সারাদেশে নারী ও শিশুকে ধর্ষণ ও হত্যা মামলার আপিলও নিষ্পত্তি করবে।
আরও পড়ুন:
দুই বিচারপতির বেঞ্চে আপিল, রিট, রিভিশন, জামিনসহ যাবতীয় আইনগত বিষয় নিষ্পত্তি করার জন্য বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে। শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায়ের পর অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতিকে নারী-শিশু ধর্ষণ ও হত্যা মামলার আপিল নিষ্পত্তি করতে একটি বিশেষ বেঞ্চ গঠনের নির্দেশ দেন।





