আজ (সোমবার, ২৭ এপ্রিল) সকালে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে উপস্থিত হোন অন্যান্য কমিশনাররাও।
এদিন সংরক্ষিত মহিলা আসনের বিএনপি মনোনীত প্রার্থী জীবা আমিনা খানের বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের অভিযোগে করা আপিলও খারিজ করা হয়। অন্যদিকে বিএনপি মনোনীত আরেক প্রার্থী মাধবী মার্মার মনোনয়ন বৈধতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদল নেত্রী চন্দ্রা চাকমার আপিলও খারিজ করা হয়।
এনসিপির নেত্রীর অভিযোগ, সরকারি দলের অনেকের মনোনয়নে বেশকিছু জটিলতা থাকার পরও বৈধ ঘোষণা করা হয়েছে। বৈষম্যমূলক আইনের ভুক্তভোগী তিনি। ইসির এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়া ঘোষণা সংক্ষুদ্ধদের।





