জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

বাউলশিল্পী আবুল সরকার
বাউলশিল্পী আবুল সরকার | ছবি: এখন টিভি
0

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলায় আটক বাউলশিল্পী আবুল সরকার। আদালতের আদেশে প্রায় পাঁচ মাস পর কারামুক্ত হলেন তিনি।

আজ (সোমবার, ১৩ এপ্রিল) বেলা ১১টা ২০ মিনিটে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর মূল ফটক দিয়ে বের হয়ে আসেন বাউলশিল্পী আবুল সরকার।

আরও পড়ুন:

কারা কর্তৃপক্ষ জানায়, গতকাল (রবিবার, ১২ এপ্রিল) জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় আজ তাকে মুক্তি দেয়া হয়।

এর আগে, গত বছরের ২০ নভেম্বর ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার হন আবুল সরকার। গত ৫ এপ্রিল বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন প্রদান করেন।

এসএইচ