এমপি আমির হামজার বিরুদ্ধে শতকোটি টাকার মানহানি মামলা

সিরাজগঞ্জ আদালত
সিরাজগঞ্জ আদালত | ছবি: সংগৃহীত
0

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে সিরাজগঞ্জের আদালতে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে শত কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে। আজ (সোমবার, ৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলী আদালতে অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

আদালতের বিচারক সুমন কুমার কর্মকার বাদীর আরজি ও তথ্য-উপাত্ত আমলে নিয়ে আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

মামলার বাদী অ্যাডভোকেট এস এম নাজমুল ইসলাম বলেন, ‘বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের নিয়ে বক্তব্যকে কেন্দ্র করে স্বাধীনতা বিরোধী শক্তির লোক আমির হামজা বিদ্যুৎ মন্ত্রীকে নাস্তিক বলে।’

তিনি বলেন, ‘এটি ইকবাল হাসান মাহমুদের মান-সম্মান নষ্ট করেছে। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শত কোটির মানহানি মামলা দায়ের করা হয়েছে।’

জেআর