৪ আসনে ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ হাইকোর্টের

হাইকোর্ট
হাইকোর্ট | ছবি: সংগৃহীত
0

আরও চার আসনে বিএনপি প্রার্থীদের কারচুপির অভিযোগের প্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। চার আসনের প্রার্থীদের আবেদনের প্রেক্ষিতে হাইকোর্টের নির্বাচনি বেঞ্চ আজ (সোমবার, ২ মার্চ) এ আদেশ দেন।

অভিযোগকারী বিএনপির ৪ প্রার্থী হলেন, কুড়িগ্রাম-২ আসনের সোহেল হোসাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনের সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনের এমদাদুল হক ভরসা ও রাজশাহী-১ আসনের মো. শরীফ উদ্দিন।

আরও পড়ুন:

এর আগে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে করা ‘নির্বাচনি’ আবেদন শুনানির জন্য হাইকোর্ট বিভাগে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি চলছে।

এ নিয়ে কারচুপির অভিযোগ এনে বিএনপির পক্ষ থেকে ৭টি ও জামায়াতের পক্ষ থেকে ৩ আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেয়ার নির্দেশ দিলেন হাইকোর্টের নির্বাচনি ট্রাইব্যুনাল। এছাড়াও আরও বেশ কটি আসনে কারচুপির অভিযোগ এনে মামলা করা আছে হাইকোর্টে।

এএইচ