প্রথমে তাকে আদালতের হাজতখানায় রাখা হয় বলে নিশ্চিত করেছেন হাজতখানার ইনচার্জ পুলিশের উপ-পরিদর্শক শেখ কামাল। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক খান মো. এরফান জিজ্ঞাসাবাদের জন্য আফ্রিদির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালতে শুনানি হবে।
আরও পড়ুন:
তৌহিদ আফ্রিদিকে রোববার (২৪ আগস্ট) রাতে সিআইডির একটি দল বরিশাল থেকে গ্রেপ্তার করে। এর আগে ১৭ আগস্ট রাজধানীর গুলশান থেকে আফ্রিদির বাবা নাসির উদ্দিন সাথীকে গ্রেপ্তার করা হয়। পরদিন আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুসারে, গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ীতে বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেন আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে আসামিদের ছোড়া গুলিতে তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট নিহতের বাবা জয়নাল আবেদীন যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন।
মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। এতে নাসির উদ্দিন সাথীকে ২২ নম্বর ও তার ছেলে তৌহিদ আফ্রিদিকে ১১ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়।


 founder Abhijeet Dipke-320x167.webp)


