Recent event

১০ বছরের সাজা থেকে খালাস পেলেন জি কে শামীম

গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম
গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম | ছবি: সংগৃহীত
1

আলোচিত ঠিকাদার ও যুবলীগের বহিষ্কৃত নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীম ১০ বছরের কারাদণ্ড থেকে খালাস পেয়েছেন। আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) হাইকোর্টের বিচারপতি এ এস এম আব্দুল মোবিন ও বিচারপতি মো. জাবিদ হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার আপিল আবেদন মঞ্জুর করে এ রায় দেন।

২০১৯ সালের সেপ্টেম্বরে জি কে শামীমের ঢাকার নিকেতনের বাড়িতে অভিযান চালায় র‍্যাব। সে সময় সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, ১৬৫ কোটি টাকার ফিক্সড ডিপোজিট রসিদ (এফডিআর), এক কোটি ৮১ লাখ টাকা, বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও মদ জব্দ করার দাবি করে র‍্যাব।

পরবর্তীতে র‍্যাব তার বিরুদ্ধে গুলশান থানায় অর্থ পাচার প্রতিরোধ আইনে মামলা দায়ের করে।

আরও পড়ুন:

উল্লেখ্য, সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ১৯৫ কোটি টাকা পাচারের অভিযোগে ঢাকার একটি আদালত ২০২৩ সালের ১৭ জুলাই জি কে শামীমকে ১০ বছরের কারাদণ্ড এবং তিন কোটি ৮৩ লাখ ৩৫ হাজার ৮১৪ টাকা জরিমানা করেছিল। সেই রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন, যার ওপর আজ (বৃহস্পতিবার, ৭ আগস্ট) রায় ঘোষণা করা হলো।

ইএ