Recent event

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি

শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল
শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল | ছবি: সংগৃহীত
2

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

তারা উপস্থিত না হলে, তাদের অনুপস্থিতিতে বিচার হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে। এর আগে গতকাল (সোমবার, ১৬ জুন) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন।

সেই সঙ্গে আগামী ২৪ জুন এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়।

এসএস